প্রকাশিত: Wed, Dec 20, 2023 12:56 PM
আপডেট: Thu, Oct 22, 2026 3:49 AM

[১]নেত্রকোনায় ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

 দিলওয়ার, নেত্রকোনা: [২] নেত্রকোনার দুর্গাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দ্বীনি আলিম মাদ্রাসা মিলনাতয়নে এই মতবিনিময় সভা হয়।

[৩] মত বিনিময় সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল এর সঞ্চালনায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারীরিটারিং কর্মকর্তা  মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ। [৪ ]বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।